আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে চারটি স্বর্ণ ও একটি রৌপ্য জিতেছে বাংলাদেশ।
রিকার্ভ বোয়ে পুরুষদের দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। ভুটানকে ৬-২ পয়েন্ট হারিয়েছে মোহাম্মদ কাশেম মামুনের দল। এছাড়াও নারীদের রিকার্ভ বোয়ের দলগত ইভেন্টেও সোনা জিতেছে বাংলাদেশ।
নেপালকে ৬-২ পয়েন্টে হারিয়েছে শ্যামলী-হীরা মনির বাংলাদেশ। এছাড়াও মেয়েদের রিকার্ভ বোয়ের একক ইভেন্টে আজারবাইজানের রামাজাকে ৬-৪ গেমে হারিয়ে স্বর্ণ জেতেন হীরা মনি।
কম্পাউন্ড ইভেন্টে পুরুষদের দলগত ইভেন্টে মালয়েশিয়াকে পেছেনে ফেলে সোনা জিতেছেন বাংলাদেশের মামুন ও নাজমুল।
এছাড়া কম্পাউন্ড এককে নারীদের ইভেন্টে ইরাকের ফাতিমা আল মাহাদানির কাছে হেরে রৌপ্য জিতেছেন বন্যা আক্তার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: