খেলা

ফুটবল ফেস্টিভ্যালে চমৎকার পারফর্ম অনুর্ধ্ব-১৬ নারী দলের

বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ নারী দল
বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ নারী দল

জাপানে জে গ্রীন সাকাই উইমেন্স ফুটবল ফেস্টিভ্যালে চমৎকার পারফর্ম করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ নারী দল। প্রস্তুতি ম্যাচসহ মোট সাতটি ম্যচের মধ্যে ৪টিতে জয়, একটিতে ড্র করেছে আর টাইব্রেকে একটিতে হারসহ দুটি ম্যাচে হেরেছে কৃঙ্ষারা। ফেস্টিভ্যালের শেষ দিনে নিজেদের তিন ম্যাচের দুই টিতেই জিতেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ নারী দল।

প্রথম ম্যাচে স্বপ্নার জোড়া গোলে ওসাকায় আমাগাসাকি লেডিস ক্লাবকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হারলেও, দিনের শেষ ম্যাচে টোকাই ইউনিভার্সিটি সোইয়ো দলকে ৪-০ গোলে হারিয়েছে বাংলার মেয়েরা।

ওসাকায় আমাগাসাকি লেডিস ক্লাবের বিপক্ষে স্বপ্নার জোড়া গোলের এগিয়ে যায় বাংলাদেশ। ১৯ মিনিটে কৃষ্বা রানীর ও ৩৪ মিনিটে পরে মার্জিয়া আক্তারের গোলে ৪-০ ব্যবধানের জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ড অনুর্ধ্ব-১৬ নারীর কাছে টাইব্রেকারে হারে বাংলাদেশ।

তবে তৃতীয় ম্যাচে আবারো স্বপ্নার জোড়া গোলে টোকাই ইউনিভার্সিটি সোইয়ো দলের বিপক্ষে ৪-০ ব্যবধানের জয় পায় বাংলা মেয়েরা। দলের বাকী দুই গোল করেন আখিঁ খাতুন ও শিউলি আজিম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ