খেলা

স্প্যানিশ লিগ: ভ্যালেন্সিয়াকে হারিয়েছে লাস পালমাস

লাস পালমাস
লাস পালমাস

স্প্যানিশ লিগে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়েছে লাস পালমাস। এর মধ্য দিয়ে ২০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১১ নম্বর স্থান ধরে রেখেছে পালমাস। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে তালিকার ১৫ নম্বরে আছে ভ্যালেন্সিয়া।

লাস পালমাসের মাঠ গ্র্যান ক্যানারিয়া স্টেডিয়ামে শুরুতে স্যান্টি মিয়ার গোলে লিড নেয় ভ্যালেন্সিয়া। তবে, বিরতির আগেই গোল শোধ করেন জনাথন ভিয়েরা।

দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ড মুনির এল হাদ্দাদি দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ভ্যালেন্সিয়া। ৫৭ মিনিটে ব্যবধান ২-১ করেন লাস পালমাসের মরিসিও লেমোস।

কিছুক্ষণ পর স্কোরশিটে নাম তোলেন কেভিন প্রিন্স বোয়েটাং। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাস পালমাস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ