ওয়েইন রুনি ও জেমি ভার্ডিকে পেছনে ফেলে ২০১৬ সালের ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুল মিডফিল্ডার অ্যাডাম লালানা।
ইংল্যান্ড সাপোটার্স ক্লাবের সমর্থকদের ভোটে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। সমর্থকদের ৩৯% ভোট পেয়েছেন লালানা। দ্বিতীয় স্থানে থাকা জেমি ভার্ডি ১২ ও তিন নম্বরে থাকা ওয়েইন রুনি পেয়েছেন ৮% ভোট।
ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের জন্য ২০১৬ সাল খুব একটা ভালো যায়নি। এর মধ্যেও ভালো পারফর্ম করে সমর্থকদের নজর কেড়েছেন অ্যাডাম লালানা।
এদিকে, অনূর্ধ্ব-২১ এর সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন সাউদাম্পটনের নাথান রেডমন্ড।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: