ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অন্তবর্তীকালীন প্রশাসক প্রধান হিসেবে সাবেক কম্পট্রোলার ও অডিটর জেনারেল বিনোদ রাইকে নিয়োগ দিয়েছে দেশটির সুপ্রীম কোর্ট।
বিসিসিআই এর জন্য গঠিত ৪ সদস্যের প্রশাসনিক প্যানেলে আরো রয়েছেন ইতিহাসবিদ ও ক্রিকেট লেখক রামচন্দ্র গুহ, ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ডায়ানা এডুলজি এবং বেসরকারি সংস্থা আইডিএফসির প্রধান নির্বাহী বিক্রম লামায়ে।
নতুন নির্বাচনের আগ পর্যন্ত এ প্রশাসনই বিসিসিআই এর দায়িত্ব পালন করবে।
আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হতে যাওয়া আইসিসির সভায় বিসিসিআই এর প্রতিনিধিত্ব করবেন বোর্ডের সচিব অমিতাভ চৌধুরী ও বিক্রম লামায়ে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: