খেলা

নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল

আন্দ্রে রাসেল
আন্দ্রে রাসেল

ডোপ পরীক্ষকদের নিজের অবস্থান সুস্পষ্টভাবে জানাতে না পারায় এক বছরের জন্য নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

মঙ্গলবার ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির একটি স্বতন্ত্র ট্রাইব্যুনাল তাকে এ শাস্তি দিয়েছে। ৩১ জানুয়ারি থেকে রাসেলের নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে।

২০১৫ সালে তিনটি আলাদা সময়ে তিনি কোথায় ছিলেন সে বিষয়ে অ্যান্টি-ডোপিং টেস্টারদের জানাতে পারেননি রাসেল।

ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির আইন অনুযায়ী, এটি একবার ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার সমান অপরাধ। রায়ের পরপরই রাসেলের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সম্ভাবনা রয়েছে বলে ভক্তদের আশা দিয়েছেন রাসেলর আইনজীবী প্যাটট্রিক ফস্টার।

ক্যারিয়ারে কখনোই ডোপ পরীক্ষায় রাসেল ব্যর্থ হননি। ২৮ বছর বয়সি এ জ্যামাইকানকে তাই ক্লীন-অ্যাথলিট বলে দাবি করেছেন তার উকিল।

গত বছর ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও, সিডনি থান্ডার্স, ইসলামাবাদ ইউনাইটেড, জ্যামাইকা তালাওয়াহস ও ঢাকা ডায়নামাইটসের হয়ে শিরোপা জিতেছিলেন রাসেল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ