ভারতের ক্রিকেট দল ঘোষণার একদিন পর বুধবার একমাত্র টেস্টে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোঘণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারই প্রথম দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। লম্বা সময় বল করার মতো ফিট নয় মুস্তাফিজ আর নুরুল হাসান সোহানের চেয়ে ভালো ব্যাট করতে পারায় লিটন কুমার দাসকে স্কোয়াডে রাখা হয়েছে বলে জানান তিনি।
চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ভারতের মাটিতে টেস্ট ম্যাচ কঠিন হলেও, সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ।
আর ঘোষিত একাদশ নিয়ে সন্তুস্ট বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমবারে মতো ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলাকে কোস বাড়তি চাপ হিসেবে নিচ্ছেন না তিনি।
মুশফিকুর রহিম বলেন, সেরা দল নিয়ে ভারতে বিপক্ষে সেরা কিছু অর্জন করতে চান।
এছাড়াও নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নূরুল হাসান সোহান। তার জায়গায় দলের ফিরেছেন বিসিএলে ডাবল সেঞ্চুরি করা লিটন কুমার দাস।
আগামীকাল বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ৫-৬ ফেব্রুয়ারি এ দুই দিন প্রস্তুতি ম্যাচে শেষে ৯ ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীভ গান্ধি স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে কোহলি বাহিনীর বিপক্ষে মাঠে নামবে মুশফিকের বাংলাদেশ।