স্প্যানিশ কাপের ফাইনালে এক পা দিয়ে রাখলো বার্সেলোনা। সুয়ারেজ-মেসির নৈপুণ্যে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগ জিতেছে কাতালানরা।
অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে লুই এনরিকের শিষ্যরা।
ভিনসেন্তে ক্যালদেরনে লুইস সুয়ারেজের নজরকাড়া গোলে লিড নেয় বার্সা। একাই অ্যাতলেটিকোর চার ডিফেন্ডারকে পাশ কাটিয়ে গোল করেন বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার। বিরতির আগেই লিড দ্বিগুণ করেন লিওনেল মেসি।
দুই গোলে পিছিয়ে পড়ে ঘরের মাঠে আর হার এড়াতে পারেনি অ্যাতলেটিরা।
তবে দ্বিতীয়ার্ধে হেড করে মাদ্রিদের ক্লাবটির ফাইনালে যাবার আশা বাঁচিয়ে রেখেছেন অ্যান্তোইন গ্রিজমান। ন্যু ক্যাম্পের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি হবে ৮ ফেব্রুয়ারি।
এদিকে, শেষ চারের প্রথম লেগের আরেক ম্যাচে রাতে মুখোমুখি হবে আলাভেস ও সেল্টা ভিগো।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: