বুরকিনা ফাসোকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে রেকর্ড নবমবারের মতো আফ্রিকান কাপ অফ নেশনসের ফাইনালে উঠলো মিসর।
৯০ মিনিটের খেলার পর অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলা শেষেও ১-১ সমতা থাকায়,ম্যাচটির নিষ্পত্তি হয় পেনাল্টি শ্যুট আউটে।
মিসর ছাড়া নয় বার টুর্নামেন্টের ফাইনালে ওঠার রেকর্ড আছে কেবল ঘানার। শেষ চারের লড়াইয়ে মোহাম্মদ সালাহর অসাধারণ এক শটে লিড নেয় মিসরীয়রা। কিন্তু পিছিয়ে পড়ার মিনিট সাতেকের মধ্যে সমতায় ফেরে বুরকিনা ফাসো।
টুর্নামেন্টে প্রথম দল হিসেবে মিসরের জালে বল পাঠায় তারা। অতিরিক্ত ত্রিশ মিনিটেও আর গোল হয়নি। পেনাল্টি শ্যুট আউটে চুয়াল্লিশ বছর বয়সী গোলরক্ষক ইসাম এল হাদারির দারুণ দুটি সেইভে, ৪-৩ গোলে জিতে মিসর।
আফ্রিকান নেশনস কাপে নিজেদের শেষ ছয় সেমিফাইনালেই জিতেছে মিসরীয়রা। আজ ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ক্যামেরুন ও ঘানা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: