সিরিজ নির্ধারনী টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৭৫ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতেছে ভারত।
ব্যাঙ্গালুরুতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়ে সুবিধা করতে পারেনি ইংলিশরা। রায়না-ধোনির জোড়া অর্ধশতকে বিশ ওভারের ম্যাচে ৬ উইকেটের বিনিময়ে ২০২ রানের বিশাল স্কোর গড়ে মেন ইন ব্লুরা। রায়না ৪৫ বলে ৬৩ ও ধোনি ৩৬ বলে ৫৬ রান করেন। লোকেশ রাহুল ও যুবরাজ সিং দুজনেই বিশের কোটা পেরোন অল্প বলে।
জবাবে শুরুতে স্যাম বিলিংস বিদায় নিলেও জেসন রয়, জো রুট ও এউইন মরগ্যানের ব্যাটে ভালোভাবেই রান তাড়া করছিল ইংল্যান্ড। এক সময় স্কোর ছিল ২ উইকেটে ১১৯ রান।
কিন্তু এরপরের ৮ রান তুলতে বাকি ৮ উইকেট হারিয়ে ধসে পড়ে ইংলিশ ব্যাটিং লাইন-আপ। ১৬ ওভার ৩ বলে ১২৭ রানে অলআউট হয় সফরকারিরা। ভারতের চাহাল ৬টি ও বুমরাহ নেন ৩টি উইকেট।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: