খেলা

শ্রীলঙ্কাকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারাল দ. আফ্রিকা

শ্রীলঙ্কাকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারাল দ. আফ্রিকা
শ্রীলঙ্কাকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারাল দ. আফ্রিকা

সিরিজের ২য় ওয়ানডেতে ডুপ্লেসি-মিলারের জোড়া শতকে শ্রীলঙ্কাকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।

ডারবানে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। এগারো ওভারের মধ্যে দুই ওপেনার আমলা ও ডি কককে সাজঘরে পথ দেখান সফরকারি বোলাররা।

স্কোরবোর্ডে ১০৮ রান তুলতে বিদায় নেন ডি ভিলিয়ার্স আর ডুমিনিও। এরপর মিলারের সঙ্গে শতরানের জুটি গড়ে বিপদ সামলে নেন ডুপ্লেসি। সেঞ্চুরি করেন দুজনেই। ডুপ্লেসি ১০৫ রানে ফিরে গেলেও মিলার ১১৭ রান করে অপরাজিত থাকেন। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৭ রান করে প্রোটিয়ারা। জবাবে ছোট ছোট ইনিংস খেললেও, চল্লিশের কোটা পেরুতে পারেননি কোনো লঙ্কান ব্যাটসম্যান।

সর্বোচ্চ ৩৬ রান আসে চান্দিমালের ব্যাট থেকে। ৩৭ ওভার ৫ বলে ১৮৬ রানেই গুটিয়ে যায় সফরকারিরা। দুটি করে উইকেট নেন পারনেল, তাহির ও ডুমিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ