খেলা

হকি লিগ খেলতে আসছে না কানাডা

হকি লিগ খেলতে আসছে না কানাডা
হকি লিগ খেলতে আসছে না কানাডা

বাংলাদেশে আয়োজিত ওয়াল্ড হকি লিগ খেলতে আসছে না কানাডা—নিরাপত্তার কারণে এ লিগের দ্বিতীয় রাউন্ডে খেলতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি।

আগামী ৪ মার্চ শুরু মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে ওয়ার্ল্ড হকি লিগের ঢাকা পর্ব।

আয়োজক বাংলাদেশসহ এ লিগে অংশ নিচ্ছে মিসর, চীন, ফিজি, ঘানা, ওমান ও শ্রীলঙ্কা। এতে, কানাডারও অংশ নেয়ার কথা ছিল। তবে হঠাৎ করেই এতে অংশ নিতে অপারগতা প্রকাশ করেছে তারা।

বাংলাদেশ হকি ফেডারেশনকে ইমেইলে নিরপাত্তার করাণে সফর বাতিলের খবর জানিয়েছে তারা।

এদিকে, মাত্র কয়েকদিন আগেই ১৪ দেশের প্রতিযোগিদের নিয়ে আর্চারি চ্যাম্পিয়নশিপ হয়েছে হকি স্টেডিয়ামেই। এমনকি নিরাপত্তার অজুহাতে ইংল্যান্ড ক্রিকেট দলও বাংলাদেশ সফর বাতিল করেনি।

কানাডা না আসায় আন্তর্জাতিক হকি ফেডারেশনের কাছে অন্য আরেকটি দল পাঠানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ