ঘানাকে ২-০ গোলে হারিয়ে আফ্রিকান কাপ অফ নেশন্সের ফাইনালে পৌঁছেছে ক্যামেরুন। শিরোপা জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ মিসর।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দুই দলই আপ্রাণ চেষ্টা করলেও ডেডলক ভাঙতে পারেনি কেউ।
অবশেষে ম্যাচের ৭২ মিনিটে এনগাদু-এনগাদজুই এর ফ্রি কিকে লিড পায় ক্যামেরুন। ম্যাচ শেষ হওয়ার মাত্র কয়েক সেকেন্ড আগে কাউন্টার অ্যাটাক থেকে দ্য লায়নদের হয়ে আরেকটি গোল করেন ক্রিশ্চিয়ান বাসোগগ।
ফলে ২-০ গোলে ঘানাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত হয় ক্যামেরুনের।
এদিকে, বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে বুরকিনা ফাসোকে পেনাল্টি শ্যুট আউটে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মিসর।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: