খেলা

মুস্তাফিজের অভাবের পরও ভারতের বিপক্ষে ভয়হীন খেলতে চায় বাংলাদেশ

 মুস্তাফিজের অভাবের পরও ভারতের বিপক্ষে ভয়হীন খেলতে চায় বাংলাদেশ
মুস্তাফিজের অভাবের পরও ভারতের বিপক্ষে ভয়হীন খেলতে চায় বাংলাদেশ

মুস্তাফিজের অভাব অনুভব করলেও ভারতের বিপক্ষে ভয়হীন ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ দল।

শুক্রবার হায়দরাবাদে প্রথম দিনের অনুশীলনের ফাঁকে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন মমিনুল হক। ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতে বৃহস্পতিবার সন্ধ্যায় হায়দরাবাদে পৌঁছান মুশফিকরা।

দিনের বাকি সময় বিশ্রাম নিয়ে আজ সকাল থেকে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ৫ ও ৬ ফেব্রুয়ারি জিমখানা গ্রাউন্ডে ভারত এ-দলের বিপক্ষে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সাকিব-মমিনুলরা। আর ৯ ফেব্রুয়ারি রাজীবগান্ধী স্টেডিয়ামে শুরু হবে পাঁচ দিনের একমাত্র টেস্ট ম্যাচ।

এর আগে একাধিক টুর্নামেন্টে অংশ নিলেও ভারতের মাটিতে এ প্রথম সাদা পোশাকে খেলবে বাংলাদেশ দল। একমাত্র ভারতেই এর আগে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আমন্ত্রণ জানায়নি বাংলাদেশকে। ঐতিহাসিক এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে তাই স্মারকগ্রন্থ প্রকাশ করবে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

দীর্ঘদিনের এই প্রথা ধরে রাখতে না পারলেও বাংলাদেশের খেলা দিয়েই প্রায় তিন দশক আগের ঐতিহ্য আবারো চালু করতে যাচ্ছে এইচসিএ।

এদিকে, ভারত সফরে না গেলেও বাংলাদেশ ক্রিকেট লিগ-বিসিএলে অংশ নিচ্ছেন মুস্তাফিজুর রহমান।

শনিবার থেকে শুরু হচ্ছে লিগের দ্বিতীয় রাউন্ড। এই রাউন্ডে প্রাইম ব্যাংকের হয়ে খেলার কথা কাটার মাস্টারের।

শনিবারই মুস্তাফিজকে একাদশে দেখা যেতে পারে বলে জানিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ফিটনেসের অভাবে ভারত সফরে যাননি বাঁহাতি এই পেসার। চোটের কারণে ভারতে যাওয়া হয়নি আরেক পেসার রুবেল হোসেনেরও।

জাতীয় দলের দুই ক্রিকেটারই প্রাইম ব্যাংক দলে যোগ দিয়েছেন।

শনিবার বর্তমান রানার্সআপ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। বিসিএলের পঞ্চম আসরের দ্বিতীয় রাউন্ডে প্রাইম ব্যাংকের দুটি ম্যাচ হবে সিলেট ও চট্টগ্রামে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ