হ্যামিলটনে চ্যাপলি হ্যাডলি ট্রফির তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ওয়ানডে বৃষ্টি ও বাজে আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হওয়ায় এ ম্যাচেই নিষ্পত্তি হবে সিরিজের ভাগ্য। সিডন পার্ক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।
প্রথম ওয়ানডে জেতায় এগিয়ে আছে স্বাগতিকরা। এ ম্যাচে জিতলে সিরিজ নিশ্চিত হবে তাদের।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার জন্য এ ম্যাচটি অনেক কারণেই গুরুত্বপূর্ণ। যদি অজিরা কিউইদের কাছে হেরে যায় আর দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে হারায় সেক্ষেত্রে প্রোটিয়াদের কাছে আইসিসি ওয়ানডে র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থান হারাবে অস্ট্রেলিয়া।
এক নম্বরে উঠে আসবে দক্ষিণ আফ্রিকা দুইয়ে নেমে যাবে অস্ট্রেলিয়া, আর তিনে উঠবে নিউজিল্যান্ড।
প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে মার্কাস স্টয়নিস ছাড়া ভালো করতে পারেননি আর কোনো অস্ট্রেলিয়ান। যা কিছুটা দুশ্চিন্তার কারণ সফরকারীদের জন্য।