চলতি মাসে লিভারপুলের ভয়াবহ শুরুটা যেন শেষ হতে চাচ্ছে না। এবার হালসিটির কাছে ২-০ গোলে হেরেছে অল রেডরা।
মিডরসবরোকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থান ধরে রেখেছে টটেনহাম হটস্পার।
আর নয় গোলের ম্যাচে, এফসি বোর্নমাউথকে ৬-৩ ব্যবধানে পরাস্ত করেছে এভারটন।
ইংলিশ লিগ ও কাপের শেষ পাঁচ ম্যাচে এ নিয়ে চতুর্থ হার দেখতে হলো লিভারপুল সমর্থকদের। সব ধরনের প্রতিযোগিতায় শেষ দশ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল।
এদিকে, হ্যারি কেইনের পেনাল্টি গোলে লিগ লিডার চেলসির সঙ্গে নয় পয়েন্টের ব্যবধান আর বাড়তে দেয়নি টটেনহাম। মিডলসবরোকে হারিয়ে ঘরের মাঠে মৌসুমে নিজেদের সপ্তম জয় পেয়েছে স্পাররা।
আরেক ম্যাচে ত্রিশ সেকেন্ডে বল জালে জড়িয়ে এ মৌসুমে চেলসির পেদ্রোর করা লিগের দ্রুততম গোলের রেকর্ড স্পর্শ করেন রোমেলু লুকাকু।
বোর্নমাউথের জালে একাই চারবার বল পাঠান এভারটনের বেলজিয়ান স্ট্রাইকার। লুকাকুর হ্যাটট্রিকের জবাবে দুই গোল করেন বোর্নমাউথের জোশুয়া কিং।