স্প্যানিশ লিগে সেভিয়ার সঙ্গে গোল শূণ্য ড্র করেছে ভিয়ারিয়াল আর আরেক ম্যাচে ওসাসুনাকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ।
ঘরের মাঠে শুরু থেকে চাপে ছিলো সেভিয়া। ম্যাচে এগিয়ে যেতে বেশ কয়কেবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। ম্যাচের ৪৯ মিনিটে পাওয়া পেনাল্টি কিকও মিস করেন সেভিয়ার সামির নাসরি। সমান আক্রমণ করেও ম্যাচে লিড পায় নি ভিয়ারিয়াল। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দু'দলকে।
আরেক ম্যাচে, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় ওসাসুনা। ৬৩ ও ৭৩ মিনিটে নাভাস ও কালোর্স ভেলার গোলে ব্যবধান দ্বিগুণ করে সোসিয়েদাদ।
৭৭ মিনিটে জুনামি'র গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১'এ। দু'মিনিট পরে সার্জিও লেন গোল করলেও পরাজয় এড়াতে পারেনি ওসাসুনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: