ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে কানাডার পরিবর্তে খেলবে মালয়েশিয়া। এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)।
নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানিয়েছিলো বিশ্ব র্যা ঙ্কিংয়ের ১১তম দল কানাডা। তাদের পরিবর্তে টুর্নামেন্টে অংশ নেবে র্যা ঙ্কিংয়ের ১৩তম দল মালয়েশিয়া।
প্রতিযোগিতার অন্য দলগুলো হল চীন, মিশর, ঘানা, ওমান, ফিজি, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ। আগামী ৪ মার্চ শুরু হবে ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ড।
প্রথম দিনেই মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রুপের সেরা দুটি দল ওয়ার্ল্ড হকি লিগের পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: