এ বছরের আগষ্টে লন্ডনে হতে যাওয়া ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না রাশিয়া। ফ্রান্সের মোনাকো'তে ‘আইএএএফ’ কাউন্সিলের সভায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপিংয়ের দায়ে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ এ বছরের নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
‘আইএএএফ’ টাস্কফোর্সের চেয়ারম্যান রুনি অ্যান্ডারসন জানিয়েছেন, রাশান অ্যান্টি ডোপিং এজেন্সি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা পর্যন্ত তাদের ক্লিয়ারেন্স দেবে না ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি-ওয়াডা। সে পর্যন্ত রাশান ট্র্যাক অ্যান্ড ফিল্ড ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
তবে কোনো অ্যাথলেট যদি স্বতন্ত্রভাবে ডোপ টেস্টে ক্লিয়ারেন্স পান, সেক্ষেত্রে তিনি প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। গেলো বছরের ডিসেম্বরে ওয়াডা'র প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত এক হাজারেরও বেশি রাশান অ্যাথলেট রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডোপ নিয়েছেন।