দুর্দান্ত রোমাঞ্চকর ম্যাচে স্প্যানিশ কোপা দে'ল রে'র ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।
টুর্নামেন্টের অন্যতম ফেবারিট অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করেছে কাতালোনিয়ার জায়ান্টরা। ফলে দুই লেগে ৩-২ গোলের অ্যাগ্রিগেইটে ফাইনালে উঠলো তারা।
হাইভোল্টেজ ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন বার্সার দুই ফুটবলার লুইস সুয়ারেজ ও সার্জি রবার্তো। তবে দুই হলুদ কার্ডে মাঠ ছাড়ার আগে ন্যু ক্যাম্পে নিজের দলকে লিড এনে দিয়েছিলেন সুয়ারেজ। তবে বার্সার জন্য দুঃখের বিষয় লাল কার্ড দেখায় কোপা দে'ল রে'র ফাইনালে খেলতে পারবেন না এই উরুগুইয়ান স্ট্রাইকার।
এদিকে, ৯ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনার বিপক্ষে বারবার চেষ্টা করেও জয় পায়নি অ্যাতলেটিরা। লাল কার্ড দেখেছেন কারাস্কো। বিতর্কিত অফসাইডে গোল বাতিল হয় অ্যান্তোইন গ্রিজম্যানের। আর পেনাল্টি মিস করেন সাবস্টিটিউট গ্যামেইরো। যদিও ৮৩ মিনিটে তার গোলেই সমতায় ফেরে অ্যাতলেটিকো মাদ্রিদ।