খেলা

হায়দরাবাদ টেস্ট: ফলোঅন এড়ানোর চেষ্টায় বাংলাদেশ

হায়দরাবাদ টেস্ট
হায়দরাবাদ টেস্ট

হায়দ্রাবাদ টেস্টে ফলোঅন এড়াতে লড়ছে বাংলাদেশ— মুশফিক ও মিরাজের দৃঢ়তায় তাতে এখন আশার আলো। এ জন্য দরকার আরো ১৬৬ রান। তবে তৃতীয় দিন শেষে ভারতের চেয়ে ৩৬৫ রানে পিছিয়ে টাইগাররা।

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজের ফিফটিতে ভর করে ৬ উইকেটে ৩২২ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। ৮১ রানে মুশফিকুর রহিম ও ৫১ রানে অপরাজিত আছেন মেহেদি হাসান।

ভারতের ৬৮৭ রানের হিমালয়কে সামনে রেখে ১ উইকেটে ৪১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। শুরুতেই রান আউটের ফাঁদে পড়ে তামিম ইকবালের বিদায় হতাশ করে টাইগার সমর্থকদের।

বড় স্কোর করতে পারেননি টেস্ট স্পেশালিস্ট মমিনুল হকও। ব্যক্তিগত ১২ রানে উমেশ যাদবের বলে লেগ বিফোর হন তিনি। লাঞ্চের আগে আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ'র উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

তবে, পরিস্থিতি সামাল দেন বাংলাদেশের দুই বিপদের কান্ডারি সাকিব আল হাসান ও অধিনায়ক মুশফিকুর রহিম। দারুণ খেলছিলেন এ দুজন। দ্বিতীয় সেশনে ক্যারিয়ারের ২১তম ফিফটি তুলে নেন সাকিব।

কিন্তু, ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি দেশসেরা অলরাউন্ডার। রবীচন্দ্রন অশ্বীনের বলে বাজে শট খেলে ব্যক্তিগত ৮২ রানে সাকিব বিদায় নিলে ভাঙ্গে ১০৭ রানের জুটি।

কিছুক্ষণের মধ্যে সাব্বির রহমানও ফিরে গেলে আবারো বিপর্যয়ের শঙ্কা ছায়া মেলে।

তবে, শেষ বিকেলে মুশফিকুর রহিমকে যোগ্য সঙ্গ দেন মেহেদি হাসান মিরাজ। ক্যারিয়ারের ১৬তম ফিফটি তুলে নেন মুশফিক। চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে তিন হাজার রানের মালিক হন এই ডানহাতি ব্যাটসম্যান।

অন্যপ্রান্তে ব্যাটিংয়ে নিজেকে ফিরে পাওয়া মিরাজ ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে রয়েছেন অপরাজিত।

শেষ ওভারে ইশান্ত শর্মার বলে ডান হাতের বুড়ো আঙ্গুলে চোট পান মুশফিক। তবে, খেলা চালিয়ে যান তিনি।

ভারতীয় বোলারদের উইকেট না দিয়ে দিন শেষ করেন মুশফিক ও মিরাজ। মুশফিকের ৮১ ও মিরাজের অপরাজিত ৫১ রানে ভর করে ৬ উইকেটে ৩২২ রান নিয়ে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। এখনো ভারতের চেয়ে ৩৬৫ রানে পিছিয়ে আছে টাইগাররা। ফলোঅন এড়াতে দরকার আরো ১৬৬ রান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ