খেলা

মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৩৮৮ রান

 মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৩৮৮ রান
মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ৩৮৮ রান

হায়দ্রাবাদে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশ খেলা শুরু করে হাতে চারটি উইকেট নিয়ে। তৃতীয় দিনশেষে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২২ রান।

হায়দরাবাদে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩৮৮ রানে গুটিয়ে গেছে সফরকারী বাংলাদেশ। এতে প্রথম ইনিংসে ২৯৯ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের পক্ষে অধিনায়ক মুশফিকুর রহিম করেছেন সর্বোচ্চ ১২৭ রান। এছাড়া সাকিব আল হাসান ৮২ ও মেহেদি হাসান মিরাজ ৫১ রান করেন।

মুশফিকুর রহিম ২৬২ বল খেলে ১২৭ রান সংগ্রহ করেন তার উইকেটটি নেন রাভিচন্দ্র অশ্বিন। ফলে চারশোর আগেই থেমে যায় বাংলাদেশের ইনিংস।

গতকাল সংগ্রহ করা ৫১ রানের সঙ্গে আর কোনো রান যোগ না করেই আজ আউট হয়ে যান মিরাজ। এরপর তাইজুলকে আউট করেন উমেশ যাদব।

সতীর্থরা আউট হলেও মুশফিক শক্তভাবেই খেলে যাচ্ছিলেন। ২৩৫ বলে ১২টি চার ও একটি ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর রহিম। টেস্টে মুশফিকের সংগ্রহে এটি পঞ্চম শতক।

এরপর নবম উইকেটে ভালোই খেলছিলেন পেসার তাসকিন আহমেদ। ৩৫ বলে ৮ রান করে রবীন্দ্র জাদেজার বলে ক্যাচ আউট হয়ে যান তাসকিন।

বাংলাদেশ ফলো অন এড়াতে পারবে কিনা এ প্রশ্ন কাল থেকেই চলছিল।

বাংলাদেশ ৩৮৮ রান করার পর আজ ভারত দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমেছে। যদিও ফলোঅন এড়ানোর জন্য বাংলাদেশের আজ দিনের অর্ধেক সেশন খেলতে হতো বা ৩২২ রানের সঙ্গে আরও ১৬৬ রান যোগ করতে হতো। এমনটি না ঘটলেও ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

এখন দেখার বিষয় ম্যাচটা বাংলাদেশ ড্র করতে পারে কিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ