স্প্যানিশ লিগের শীর্ষ স্থান ধরে রাখলো রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে ৩-১ গোলে হারিয়েছে জিদানের দল। আর কোপা দেল রের ফাইনালে কী হতে যাচ্ছে তার ঝলক দেখিয়ে দিয়েছে বার্সেলোনা।
দেপোর্তিভো আলাভেসের জালে এক ম্যাচেই ছয় বার বল জড়িয়েছে লুইস এনরিকের শিষ্যরা।
লা লিগায় মৌসুমে নিজের চতুর্দশ গোল করে রিয়ালকে লিড উপহার দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও প্রথমার্ধেই লিড হাতছাড়া হয় গ্যালাক্টিকোদের।
বিরতির পর ইসকো আর লুকাস ভাসকেসের নৈপূণ্যে জয় পায় বতর্মানে মাদ্রিদের সেরা ক্লাবটি।
এদিকে, স্প্যানিশ কাপের শিরোপার লড়াইয়ের আগেই আলাভেসের সঙ্গে নিজেদের শক্তির তফাৎটা দেখিয়ে দিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যাবার পর দ্বিতীয়ার্ধে মাত্র ৯ মিনিটের মধ্যে আলাভেসের জালে চারবার বল পাঠায় কাতালানরা।
দুই গোলের সুবাদে মৌসুমে নিজের গোল সংখ্যা আঠারোতে নিয়ে গেছেন লুইস সুয়ারেজ। এছাড়াও লিওনেল মেসি, নেইমার, ইভান র্যা কেটিচ বার্সার হয়ে গোল পেয়েছেন।