খেলা

হায়দরাবাদ টেস্ট: ৩৫৬ রানে পিছিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

 হায়দরাবাদ টেস্ট: ৩৫৬ রানে পিছিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
হায়দরাবাদ টেস্ট: ৩৫৬ রানে পিছিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

হায়দরাবাদ টেস্টে ভারতের বিপক্ষে ৩৫৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের টপ অর্ডারের তিন উইকেট তুলে নিয়ে দিন শেষে আধিপত্য ধরে রেখেছে ভারত।

এর আগে সফরকারিদের ফলোঅনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৫৯ রান করে ইনিংস ঘোষণা করেন স্বাগতিকরা। জয়ের জন্য মুশফিকদের টার্গেট এখন ৪৫৯ রান।

চতুর্থ দিন ফলোঅন এড়াতে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৬৬ রান। তৃতীয় দিন ৫১ রানে অপরাজিত থাকা মিরাজকে নিয়ে ব্যাটিংয়ে নামেন ক্যাপ্টেন মুশফিক।

তবে কোনো রান যোগ না করেই আউট হন মিরাজ। টেল এন্ডারদের সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান মুশফিক। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করে ১২৭ রানে থামেন তিনি। মুশফিককে আউট করে টেস্ট ইতিহাসে দ্রুততম আড়াইশো উইকেট নেয়ার রেকর্ড গড়েন রবিচন্দ্রন আশ্বিন। সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ হয় ৩৮৮ রান। ফলোঅন এড়াতে তখনও ১০০ রান প্রয়োজন ছিল সফরকারিদের।

মুশফিকদের ফলো-অনে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। দ্রুত রান তুলে ৪ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে দ্বিতীয় বারের মতো এই টেস্টে ইনিংস ঘোষণা করেন স্বাগতিকরা। প্রথম ইনিংসের ২৯৯ রানের সঙ্গে দ্বিতীয় ইনিংসের ১৫৯ মিলে জয়ের জন্য মুশফিক বাহিনীর টার্গেট হয় ৪৫৯ রান।

প্রত্যাশা মেটেনি তামিমের ব্যাটে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলের প্রয়োজনের সময় ব্যর্থ তিনি। ফেরেন মাত্র ৩ রান করে।

প্রাথমিক ধাক্কা সামলালেও উইকেট বাঁচিয়ে রাখতে পারেননি সৌম্যও। ৪২ রানের মাঝারি ইনিংস খেলে আউট হন।

আর ২৭ রান করে মমিনুলও ড্রেসিং রুমের পথে হাঁটলে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ।

তবে সাকিব আর মাহমুদুল্লাহ জুটি গড়ে দিনের শেষে দলকে স্বস্তিদায়ক অবস্থানে নিয়ে যান। সাকিব ২১ আর মাহমুদুল্লাহ অপরাজিত আছেন ৯ রানে। এই টেস্ট জিততে পঞ্চম দিনে ৩৫৬ রান করতে হবে বাংলাদেশকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ