খেলা

হায়দরাবাদ টেস্ট: ২৫০ রানে অলআউট বাংলাদেশ

হায়দরাবাদ টেস্ট
হায়দরাবাদ টেস্ট

বাংলাদেশকে হারিয়ে টানা ষষ্ঠ সিরিজ জয় এবং পরপর ১৯টি টেস্টে অপরাজিত থাকার রেকর্ড গড়ল বিরাট কোহলির ভারত। হায়দরাবাদ টেস্টের পঞ্চম তথা শেষ দিনের দ্বিতীয় সেশনে ২৫০ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ।

ফলে ২০৮ রানে ম্যাচ জিতল ভারত। ১৯৩২ সালে টেস্ট খেলা শুরু করার পর এই প্রথম টানা ৬টি সিরিজে জয় পেল ভারত। ফলে অধিনায়ক হিসেবে নজির গড়লেন বিরাট।

গতকাল চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১০৩। আজ দিনের শুরুতেই রবীন্দ্র জাডেজার বলে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সাকিব আল হাসান (২২)। এরপর বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমকে (২৩) ফিরিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন।

পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে মাহমুদুল্লাহ ও সাব্বির লড়াই চালাচ্ছিলেন। তবে মাহমুদুল্লাহকে ৬৪ রানে আউট করে দেন ইশান্ত শর্মা। তিনিই সাব্বিরকে এলবিডব্লু করেন (২৩)। এরপর মেহেদি হাসান মিরাজ (২৩) কিছুটা লড়াই করেন।

তবে তাতে ভারতের জয় ঠেকানো যায়নি। অশ্বিন ৭৩ রান দিয়ে চারটি এবং জাডেজা ৭৮ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন। বাকি দুটি উইকেট নিয়েছেন ইশান্ত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ