খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ: জয় পেলো বার্নলি-সোয়ানসি সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগ

অঘটন দিয়ে শেষ হলো ইংলিশ প্রিমিয়ার লিগের দুইটি ম্যাচে লিগ টেবিলের শীর্ষে থাকা চেলসিকে রুখে দিলো বার্নলি আর বর্তমান লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটিকে হারিয়েছে সোয়ানসি সিটি।

বার্নলির মাঠে ম্যাচের সপ্তম মিনিটে পেদ্রো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় চেলসি। কিন্তু লিড ধরে রাখতে পারেনি তারা। সবাইকে অবাক করে ম্যাচের ২৪ মিনিটে রবার্ট বার্ডলির গোলে সমতায় ফেরে বার্নলি। ম্যাচের বাকীসময়ে বার্নলির জালে বেশ কয়েকবার শট নেয় ব্লুজরা।

তবে ম্যাচে এগিয়ে যেতে পারেনি তারা। ফলে লিগ টেবিলের ১৩ নম্বরে থাকা বার্নলির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয় চেলসিকে। দিনের আরেক ম্যাচে সোয়ানসি সিটির কাছে পাত্তাই পেলো না লেস্টার সিটি।

৩৭ মিনিটে আলফি মাওসন ও ৪৫ মিনিটে মার্টিন ওলসনের গোলে ২-০ ব্যবধানের জয় পায় স্বাগতিক সোয়ানসি সিটি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ