স্প্যানিশ লা লিগায় দু'বার এগিয়ে থেকেও অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেছে সেল্টাভিগো। নাটকীয়তায় ভরা পুরো ম্যাচ, শেষ পর্যন্ত অ্যাটলেটিকো মাদ্রিদ জিতে নেয় ৩-২ ব্যবধানে।
হোচট খেয়েছে ভিয়ারিয়াল— মালাগার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। আর লেগানেসকে ২-০ গোলে স্পোর্টিং গিজন ও লাস পালমাসকে ১-০ গোলে হারিয়েছে সেভিয়া।
অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে আতিথেয়তা নেওয়া সেল্টা ভিগো এগিয়ে যায় ম্যাচের শুরুতে। ১১ মিনিট পরেই ফার্ন্দাদো তোরেসের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। বিরতির পর ম্যাচের ৭৮ মিনিটে জন গুয়েডেত্তির গোলে সফরকারীদের ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-১-এ।
তবে এবারও এগিয়ে থাকতে পারলো না সেল্টা। ৮৬ মিনিটে ইয়ান্নিক ও ৮৮ মিনিটে অ্যান্তোনিয়ো গ্রিজম্যানের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। দিনের আরেক ম্যাচের শুরুতে চালর্সের গোলে এগিয়ে গেলেও, ৬৩ মিনিটে বুর্নো সরিয়ানোর গোলে ভিয়রিয়ালের সঙ্গে ড্র করতে হয় মালগাকে। তবে কাঙ্খিত জয় পেয়েছে স্পোর্টিং গিজন।
রবার্তো ক্যানেলা ও বুরগুইয়ের গোলে লেগানেসের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় পায় তারা। আর দিনের শেষ ম্যাচে জোয়াকুনের গোলে লাস পালমাসকে ১-০ গোলে হারিয়েছে সেভিয়া।