ইংলিশ প্রিমিয়ার লিগে এএফসি বোর্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
অন্যদিকে, ইতালিয়ান সিরি আ'য় লাৎসিওর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এসি মিলান।
ইংলিশ প্রিমিয়ার লিগে ভাইটালিটি স্টেডিয়ামে রাহিম স্টারলিংয়ের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বিরতির পর বোর্নমাউথের টাইরন মিংস আত্মঘাতি গোল করলে ২-০ ব্যবধানের জয় পায় সিটিজেনরা।
এর মধ্যদিয়ে ২৫ ম্যাচে, ৫২ পয়েন্ট নিয়ে আর্সেনাল ও টটেনহাম হটস্পারকে টপকে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠে এসেছে পেপ গার্দিওলার শীষ্যরা।
এদিকে, ইতালিয়ান সিরি আ'য় ১-১ গোলে ড্র করেছে লাৎসিও ও এসি মিলান। লাৎসিও'র পক্ষে লুকাস বিলিয়া এবং মিলানের হয়ে স্কোরশিটে নাম তুলেছেন সুসো। ২৪ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে লাৎসিও, আর সমান খেলায় ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে আছে এসি মিলান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: