ভারত সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
মঙ্গলবার দুপুরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছান দলের বেশিরভাগ ক্রিকেটাররা। যদিও দলের সঙ্গে ফেরেননি মুশফিক, তাইজুল, সাকিব, তামিম ও মাহমুদুল্লাহ।
ব্যক্তিগত কাজে কোলকাতায় থেকে গেছেন তাইজুল ও টেস্ট ক্যাপ্টেন মুশফিক।
এছাড়া হায়দরবাবাদ টেস্ট শেষে সোমবারই পাকিস্তান সুপার লিগে অংশ নিতে আবুধাবি রওনা হয়েছেন সাকিব, তামিম ও মাহমুদুল্লাহ।
ভারত সফরের কারণে পিএসএলের শুরুর ম্যাচগুলো খেলেননি বাংলাদেশি ক্রিকেটাররা।
পেশোয়ার জালমির হয়ে খেলবেন সাকিব ও তামিম। আর প্রথমবারের মতো পিএসএল খেলতে যাওয়া মাহমুদুল্লাহ মাঠে নামবেন কুয়েটা গ্ল্যাডিয়েটার্সের জার্সি গায়ে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: