ফাস্টবোলারের পর এবার জাতীয় দলের জন্য স্পিনারের খোঁজ শুরু করেছে ক্রিকেট বোর্ড।
বিসিবি ও রবি আজিয়াটা লিমিটেড আয়োজনে প্রথমবারের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা স্পিনার খুঁজে বের করা হচ্ছে।
পেসার হান্টের মতোই ধাপে ধাপে দেশের বিভিন্ন জেলা থেকে স্পিনার খুঁজে বের করা হবে।
মঙ্গলবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ১৬ থেকে ২৩ বছরের পঞ্চাশের বেশি নারী ও পুরুষ এই স্পিনার হান্ট প্রোগামে অংশ নিয়েছে।
গাজীপুরে স্পিনার খুঁজে বের করার দায়িত্বে থাকা কোচ জাকির হাসান জানান, জাতীয় দলের খেলার উপযোগীদের সন্ধান করছেন তারা।
এদিকে স্টেডিয়ামের ভেতরে নানা অব্যবস্থাপনার অভিযোগ করেছেন স্থানীয় খেলোয়াড়ররা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: