বাঁশবনে ভয়াবহ আগুন লাগার পরও ক্রাইস্টচার্চেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে আয়োজন করতে চায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী বুধবার হ্যাগলে ওভালে হবার কথা রয়েছে পাঁচ ওয়ানডের দ্বিতীয় ম্যাচটি।
গত সোমবারের ভয়াবহ আগুনে ঘরবাড়ি সহ বিস্তীর্ণ জনবসতি জ্বলে গেছে ক্রাইস্টচার্চে। শহরের কাছাকাছি পোর্ট হিলসে এখনো নেভেনি আগুন। প্রচুর ধোয়ার কারণে স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। ফলে ম্যাচ আয়োজনের কথা বিবেচনা করে সেখানকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হচ্ছে দেশটির ক্রিকেট বোর্ডের।
ক্রাইস্টচার্চবাসীর প্রতি সমবেদনা জানিয়েছেন ব্ল্যাক ক্যাপ দলপতি কেইন উইলিয়ামসন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: