খেলা

শুরু হলো ৪র্থ রোল বল বিশ্বকাপ

৪র্থ রোল বল বিশ্বকাপ
৪র্থ রোল বল বিশ্বকাপ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ৪র্থ রোল বল বিশ্বকাপ। শুক্রবার সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের রোল বল স্কেটিং কমপ্লেক্সে এই আসরের উদ্বোধন করা হয়। এবার অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ নারী দলকে সমীহ করছে গতবারের রানার্সআপ ভারত।

আর বাংলাদেশের মাটিতে টানা তৃতীয়বারের মতো রোল বল বিশ্বকাপের শিরোপা জিততে চায় ভারতীয় পুরুষ রোল বল দল।

বিশ্বকাপের আয়োজক হওয়ায় রোল বল স্কেটিংয়ের ৪০টি দেশের তারকারা এখন বাংলাদেশে। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের রোল বল স্কেটিং কমপ্লেক্সে তাদের উপস্থিতি রং ছড়ালো এ বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের।

অনেক খেলাতেই পুরুষদের থেকে বাংলাদেশের মেয়েরা এগিয়ে। ব্যতিক্রম নয় রোল বল স্কেটিংয়েও। বাংলাদেশের নারী দলকে নিয়ে ছক কষেই এ দেশের মাটিতে পা রেখেছে ভারতীয় নারী স্কেটাররা। শক্তিশালী দলের তালিকায় স্বাগতিকদের এগিয়ে রাখছে গত বিশ্বকাপের রানার্সআপ দলটি।

তবে বাংলাদেশ নারী দলের ক্যাপ্টেন ভারতকে নয় কঠিন প্রতিপক্ষ হিসেবে মানছেন কেনিয়া ও আর্জেন্টিনাকে। প্রস্তুতির ঘাটতি নেই, দলের সবাই রয়েছেন ফিট। ম্যাচ বাই ম্যাচ খেলে দেশের হয়ে বড় কিছু করে দেখাতে চান তারা।

এদিকে, টানা দুইবারের চ্যম্পিয়ন ভারতের পুরুষ দল এবারের টুর্নামেন্টেও টপ ফেবারিট। গত দুইবারের চ্যাম্পিয়নরা প্রধানতম বাধা হিসেবে মানছে ইরানকে।

ক্রিকেটের পর রোল বল স্কেটিং বিশ্বকাপেরও আয়োজক হলো বাংলাদেশ। সাবেক আইসিসি চেয়ারম্যান মোস্তফা কামাল জানালেন পিছিয়ে থাকা এ খেলাটিতে বাংলাদেশের বিনিয়োগ করার মূল লক্ষ্য পড়াশোনার পাশাপাশি তরুণ সমাজকে অনান্য কর্মকান্ডে উদ্বুদ্ধ করা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ