ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ড বড় জয় দিয়ে শুরু করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। সেইন্ট এতিয়েনকে ৩-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। হ্যাটট্রিক করেছেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।
রাউন্ড অব থার্টি টু'র প্রথম লেগের ম্যাচে প্রথম ৪৫ মিনিট রেড ডেভিলদের সঙ্গে লড়াইয়ে করেছে সেইন্ট এতিয়েন। যদিও ম্যাচের ১৫ মিনিটেই ইব্রার গোলে লিড পায় ম্যানইউ। তবে দ্বিতীয়ার্ধের শেষ সময়ে আর ইংলিশ জায়ান্টদের আটকাতে পারেনি সেইন্ট এতিয়েন। তিন গোল করে ম্যানইউ এর জয় নিশ্চিত করেন জ্লাতান ইব্রাহিমোভিচ।
এদিকে, বড় দলগুলোর মধ্যে হোঁচট খেয়েছে টটেনহ্যাম হটস্পার। জেন্টের কাছে ১-০ গোলের হার নিয়ে বাড়ি ফিরেছে স্পার্সরা। লেগিয়া ওয়ারশোর সঙ্গে ড্র করেছে আয়াক্স। ফিওরেন্টিনা ১-০ গোলে হারিয়েছে বরুশিয়া মুনশেনগ্লেব্যাখকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: