খেলা

নিউজিল্যান্ডকে ৭৮ রানে হারিয়েছে দ. আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা

অকল্যান্ডে সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ওভার ৫ বলে ২৪ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইমরান তাহির।

ইডেন পার্কে টস জিতে ফিল্ডিং নিয়ে তৃতীয় ওভারেই ডি কককে সাজঘরে পাঠায় নিউজিল্যান্ড। কিন্তু আমলা-ডুপ্লেসির ১০৮ রানের জুটি বিপদ ডেকে আনে কিউইদের জন্য। আমলার ৬২ আর ডুপ্লেসির ৩৬ রানের পর, ভিলিয়ার্স-ডুমিনির ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৮৫ রান করে দক্ষিণ আফ্রিকা।

জবাব দিতে নেমে প্রোটিয়া বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৩৩ রান আসে ব্রুসের ব্যাট থেকে। ১৪ ওভার ৫ বল খেলে ১০৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

১৯ ফেব্রুয়ারি পাঁচ ম্যাচের প্রথম ওয়ানডে হবে হ্যামিলটনে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ