খেলা

আইসিসি নারী বিশ্বকাপ বাছাইয়ে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ

বাংলাদেশ নারী দল
বাংলাদেশ নারী দল

আইসিসি নারী বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ দল।

কলম্বোয়, ফেভারিট ভারতের বিপক্ষে শারমিন আক্তার ও ফারজানা হক ছাড়া বিশের কোটা পেরুতে পারেননি অন্যরা। শারমিন ৩৫ ও ফারজানার ৫০ রানে, ৮ উইকেটে ১৫৫ রান করে টাইগ্রেসরা।

জবাবে খাদিজার ঘূর্ণিতে শুরুতে এক উইকেট হারালেও, মোনা মেশরাম ও মিথালি রাজের ১৩৬ রানের অবিচ্ছেদ্য জুটিতে সহজ জয় পায় ভারত। অপরাজিত থেকে, মোনা ৭৮ ও মিথালি ৭৩ রানের ইনিংস খেলেন। ১৯ ফেব্রুয়ারি সুপার সিক্সে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

বাছাইয়ের সেরা চার দল জুনে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকেট পাবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ