মিয়ানমারকে ১১-০ গোলে হারিয়ে রোল বল বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ পুরুষ দল। স্বাগতিকদের এটি টানা তৃতীয় জয়।
রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে বিরতির আগেই ছয় গোলে এগিয়ে যায় বাংলাদেশ পুরুষ দল।
একাধিক সহজ সুযোগ হাতছাড়া করে মিয়ানমারের খেলোয়াড়রা। বিরতির পর আরো পাঁচবার বল জালে জড়ায় লাল-সবুজ স্কেটাররা।
দুটি করে গোল পান হৃদয় ও সাগর। ম্যাচশেষে বাংলাদেশ কোচ আশরাফুল আলম মাসুম জানান, দ্রুত অ্যাটক করতে পারাটাই দলের সাফল্যের চাবিকাঠি।
আর সামনের কঠিন পরীক্ষার জন্য আরো পরিশ্রম করতে হবে বলে জানিয়েছেন স্বাগতিক অধিনায়ক আরাফাত আলম।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: