গোড়ালির চোট কাটিয়ে একাদশে ফিরেই গোল পেলেন গ্যারেথ বেইল। ওয়েলশ তারকার ফেরার রাতে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে স্প্যানিশ লিগের শীর্ষ দলটি। রাত পৌনে দুইটায় লা লিগার শিরোপা জয়ের দৌঁড়ে টিকে থাকতে লেহানেসের মুখোমুখি হবে আরেক জায়ান্ট বার্সেলোনা।
সান্তিয়াগো বার্নাব্যুতে ইস্কোর ক্রসে হেড করে প্রথমার্ধেই গ্যালাক্টিকোদের এগিয়ে নেন আলভারো মোরাটা। তিন মাস খেলার বাইরে থাকার পর বদলি হিসেবে নেমে রিয়ালের দ্বিতীয় গোলটি করেন বেইল। এই গোলটিও এসেছে ইস্কোর সহায়তায়। ২-০ গোলের জয়ে সেভিয়ার সঙ্গে তিন পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে মাদ্রিদের এলিট ক্লাবটি।
এইবারকে একই ব্যবধানে হারিয়ে রিয়ালের পরের আসনটি দখল করে রেখেছে সেভিয়া।
এদিকে বিরতির পর বদলি হিসেবে নেমে, পাঁচ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছেন অ্যাতলেটিকো মাদ্রিদের কেভিন গামেইরো। অ্যাতলেটিদের অপর গোলদাতা ইয়ানিক কারাসকো।
স্পোর্টিং গিহনের বিপক্ষে ৪-১ এর জয়ে চার নম্বরেই আছে মাদ্রিদের এই ক্লাবটি।