খেলা

মেসির জোড়া গোলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান পুনরুদ্ধার বার্সেলোনার

মেসির জোড়া গোলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান পুনরুদ্ধার বার্সেলোনার
মেসির জোড়া গোলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান পুনরুদ্ধার বার্সেলোনার

স্প্যানিশ লিগে লিওনেল মেসির জোড়া গোলে লেগানেসকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।

ন্যু ক্যাম্পে খেলার শুরুতেই লুইস সুয়ারেজের সহায়তায় বার্সেলোনাকে লিড এনে দেন লিওনেল মেসি। তবে, অনেক চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারছিলো না কাতালান জায়ান্টরা। উল্টো দ্বিতীয়ার্ধে খেলায় সমতা ফেরান লেগানেসের উনাই লোপেজ।

শেষদিকে মার্টিন মানতোভানি নেইমারকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা।

স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনাকে ২-১ ব্যবধানের জয় এনে দেন এল এম টেন।

সেইসঙ্গে সেভিয়াকে টপকে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করে লুইস এনরিকের শীষ্যরা। এদিকে, আরেক খেলায় রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ