খেলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন আফ্রিদি

শহীদ আফ্রিদি
শহীদ আফ্রিদি

আন্তর্জাতিক ক্রিকেট জীবনে ২১ বছরের ইতিতাস থেকে ইতি টেনেছেন শহীদ আফ্রিদি। টেস্ট ও একদিনের ক্রিকেট থেকে আগেই সরিয়ে নেন এবার টি-২০ থেকেও বিদায় নিলেন তিনি।

গত ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে শতরান করে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন আফ্রিদি। প্রথম ইনিংসটাই তাকে জনপ্রিয় করে তোলে এরপর থেকে যত সময় গেছে ততই জনপ্রিয়তা বেড়েছে এ অলরাউন্ডারের।

২১ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে মাত্র ২৭টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন মারকুটে ব্যাটসম্যান ও আক্রমণাত্মক স্পিনার আফ্রিদি। টেস্টে তার রান ১১৭৬। সর্বোচ্চ স্কোর ১৫৬, উইকেট পান ৪৮টি।

একদিনের ও টি-২০ ক্রিকেটে আফ্রিদির রেকর্ড অনেক বেশি উজ্জ্বল। ২৯৮টি একদিনের ম্যাচে ৮,০৬৪ রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ১২৪। উইকেট নিয়েছেন ৩৯৫টি। ৯৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আফ্রিদি করেছেন ১,৪০৫ রান। উইকেট নিয়েছেন ৯৭টি।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু বাইশ গজে সেভাবে জ্বলে উঠতে পারেননি। ব্যর্থ হয়েছিলেন নেতা হিসেবেও। তখনই দলে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড যে তাকে আর চাইছে না, তাও হাবভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও অধিয়ানকের পদ ছেড়ে দিয়ে দেশের জার্সি গায়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আফ্রিদি। তবে রোববার জানিয়ে দেন তার সময় শেষ। তবে আগামী দু’বছর ঘরোয়া ক্রিকেট খেলবেন বলে জানান তিনি।

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার একাধিকবার বিতর্কে জড়ালেও প্রতিবারই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তা সামলে ভক্তদের মন জয় করে গিয়েছেন ৩৬ বছরের তারকা ক্রিকেটার। তার অবসর ঘোষণার সঙ্গে পাক ক্রিকেটে একটা অধ্যায়েরও অবসান ঘটল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ