শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন পেসার মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকত। বাদ পড়েছেন শফিউল ইসলাম। আর ফিটনেসের অভাবে রাখা হয়নি ইমরুল কায়েসকে।
স্কোয়ার্ডের কার্ডশ্রীলঙ্কার মাটিতে আবারো সাদা পোশাকে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ সিরিজের মধ্যে গল ও পি সারা ওভালে দুটি টেস্টের জন্য ঘোষিত হয়েছে স্কোয়াড। ম্যাচ ফিটনেস না থাকায় ভারত সিরিজে বিশ্রামে ছিলেন মুস্তাফিজ ও রুবেল।
তবে ক্রিকেট লিগের পারফরম্যান্স দেখে দুই পেসারকেই নেয়া হয়েছে ১৬ সদস্যের প্রাথমিক স্কোয়াডে। হার্নিয়া সমস্যায় পেসার শফিউল বাদ পড়ায় সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাম্ভাব্য ইনজুরি ও ফিটনেসের ঘাটতি বিবেচনায় স্কোয়াডে রাখা হয়েছে পাঁচ পেসার।
এদিকে, প্রথম টেস্ট খেলতে না পারলেও, ফিটনেস টেস্টে পাস করলে দ্বিতীয় টেস্টে টাইগার একাদশে দেখা যেতে পারে ইমরুল কায়েসকে। আর নিজে থেকে কিছু না বললে অধিনায়কত্ব ও উইকেট কিপিংয়ে থাকছেন মুশফিকই।
র্বাচক, বিসিবি।
পি সারা ওভালে নিজেদের শততম টেস্ট খেলবে বাংলাদেশ। দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টির জন্য অনুশীলন ক্যাম্প শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। বাংলাদেশ শ্রীলংকা যাবে ২৭ ফেব্রুয়ারি। গলে প্রথম টেস্ট শুরু হবে ৭ মার্চ।