চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ফ্রেঞ্চ ক্লাব মোনাকোকে ৫-৩ গোলে হারিয়েছে ইংল্যান্ডের জায়ান্টরা। অন্য ম্যাচে বড় জয় তুলে নিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
ঘরের মাঠে দুইবার পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে রাহিম স্টার্লিঙের গোলে লিড নেয় সিটিজেনরা। এরপর ফ্যালকাও মোনাকোকে সমতায় ফেরান। ৪০ মিনিটে গোল করে ফ্রেঞ্চ ক্লাবটিকে লিড এনে দেন এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধে আবারও ফ্যালকাও গোল করে এগিয়ে দেন মোনাকোকে। এরপর সার্জিও অ্যাগুয়েরোর জোড়া গোল ও স্টোনস ও সানের একটি গোলে জয় নিশ্চিত হয় পেপ গার্দিওলার দলের।
অন্যম্যাচে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: