টেস্ট গ্রাউন্ড হিসেবে অভিষেক হলো পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের।
ভারত-অস্ট্রেলিয়ার চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করছে সফরকারিরা। পুনেতে ভারতের বিপক্ষে টানা সপ্তম টেস্টের টসে জেতে অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের সামলাতে খানিকটা বেগ পেতে হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয় ক্যাঙ্গারুরা।
ম্যাট রেনশ ও ডেভিড ওয়ার্নারের অর্ধশতরানের জুটিতে সহজেই প্রথম ঘণ্টা পার করে স্মিথ বাহিনী। ৩৮ রান করে উমেশ ইয়াদাভের বলে অজিদের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান ওয়ার্নার বিদায় নিলে ক্রিজে নামেন ক্যাপ্টেন স্মিথ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: