খেলা

স্প্যানিশ লিগ: ভ্যালেন্সিয়ার কাছে হারলো রিয়াল মাদ্রিদ

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো

স্প্যানিশ লিগে পয়েন্ট খোঁয়ালো রিয়াল মাদ্রিদ— ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হারলো শীর্ষ দলটি।

ভ্যালেন্সিয়ার মাঠে খেলার নয় মিনিটের মধ্যেই দুই গোলে পিছিয়ে পড়ে রিয়াল। সাবেক ওয়েস্টহ্যাম স্ট্রাইকার সিমোন জাজার গোলের পাঁচ মিনিটের ভেতর, ভ্যালেন্সিয়ার লিড দ্বিগুণ করেন ফ্যাবিয়ান ওরেয়ানা। হাত থেকে প্রায় ফসকে যাওয়া ম্যাচে বিরতির আগেই গোল করে গ্যালাক্টিকোদের খেলায় ফেরানোর ইঙ্গিত দেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

তবে দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি জিদানের দল। হার স্বত্ত্বেও ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে ৫১ পয়েন্ট নিয়ে টেবিল টপারদের পেছনেই বার্সেলোনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ