খেলা

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: জয় পেয়েছে ইয়ুভেন্টাস ও সেভিয়া

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে জিতেছে ইয়ুভেন্টাস ও সেভিয়া। আর ইউরোপা লিগের শেষ ষোলোতে পাড়ি জমিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)।

দুই মিনিটের ব্যবধানে বদলি খেলোয়াড় মার্কো পিয়াকা ও দানি আলভেসের গোলে, পোর্তোকে তাদের মাঠেই হারিয়েছে ইয়ুভেন্টাস। দশজনের দলটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি ২-০ গোলে জিতে, কোয়ার্টার ফাইনালের পথ সহজ করে নিয়েছে ইয়ুভরা।

লিগের আরেক ম্যাচে সারাবিয়া ও কোরেয়ার গোলে, লেস্টার সিটিকে ২-১ এ পরাস্ত করেছে সেভিয়া। দুই শূণ্যতে পিছিয়ে পড়েও, জেমি ভারডির অ্যাওয়ে গোল, লেস্টার সিটির শেষ আটে যাবার আশা বাঁচিয়ে রেখেছে। এছাড়া ইউরোপা লিগের শেষ বত্রিশের দ্বিতীয় লেগে হেনরিখ খিতারিয়ানের একমাত্র গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এ জয়ে হোম ও অ্যাওয়ে ম্যাচে ৪-০ গোলে এগিয়ে থেকে, শেষ ষোলোর টিকেটও কেটেছে হোসে মরিনিয়োর দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ