স্প্যানিশ লা লিগার চূড়ায় ওঠার সুযোগ এসেছে বার্সেলোনার সামনে।
আজ রাত সোয়া ৯টায় অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে লড়াইয়ে নামবে বার্সা। হাইভোল্টেজ ম্যাচে ডিয়েগো সিমিওনির দলকে হারালে ছয় মাসের বেশি সময় পর লিগের শীর্ষস্থান ফিরে পাবে ব্লগরানারা।
নিজেদের শেষ ম্যাচে লিগ লিডার রিয়াল মাদ্রিদ হেরেছে সেভিয়ার কাছে। ফলে সুযোগ সৃষ্টি হয়েছে বার্সেলোনার জন্য। যদিও এখনও ১ পয়েন্ট ও একটি ম্যাচ কম খেলেছে রিয়াল মাদ্রিদ। এদিকে, ভিসেন্ত ক্যালদেরনে শেষবারের দেখায় সিমিওনির দলকে কোপা দেল রে'র ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল বার্সা।
এ মৌসুম শেষেই নিজেদের ডেরা পরিবর্তন করছে অ্যাতলেটিকো। ফলে ভিসেন্ত ক্যালদেরনে এটি হবে বার্সার শেষ ম্যাচ। অ্যাতলেটিকোর কোচ হিসেবে ৩০০ তম ম্যাচে ডাগ আউটে থাকবেন সিমিওনি।
চ্যাম্পিয়ন্স লিগে ৪-২ গোলে বেয়ার লেভারকুসেনকে হারিয়ে ফর্মে আছে তার দল। এদিকে, পিএসজির কাছে ৪-০ তে হারার ধাক্কা লেগানেসের বিপক্ষে জিতে সামলেছে বার্সা। মাশ্চেরানো আর অ্যালেইক্স ভিদালের অনুপস্থিতি চিন্তার কারণ হয়েছে বার্সার ডিফেন্সে। তবে, বার্সেলোনার বাকি তারকারা ফিট রয়েছেন।