নিজেদের সাপ্তাহিক বেতন বাড়ানোর দাবি করেছেন আর্সেনালের দুই তারকা মেসুত ওজিল ও অ্যালেক্সি সানচেজ।
তবে, তাদের দাবি মেনে নেয়া হবে না বলে জানিয়েছে ক্লাব কতৃর্পক্ষ।
আর্সেনালের এ দুই তারকা আর্সেনালের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে। সেই সঙ্গে তারা সাপ্তাহিক বেতন বৃদ্ধি করার জোরালো দাবি তুলেছে। সপ্তাহে দুই লাখ পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি বেতন চাচ্ছেন তারা।
বর্তমানে আর্সেনালে সব থেকে বেশি সাপ্তাহিক বেতন পাওয়া ফুটবলার মেসুত ওজিল। সপ্তাহে এক লাখ চল্লিশ হাজার পাউন্ড বেতন পান তিনি।
এদিকে, একশো মিলিয়ন পাউন্ডের বেশি নগদ অর্থ কোষাগারে থাকলেও দলের সব থেকে প্রতিভাবান ও বড় তারকাদের বেতন বৃদ্ধিতে একদমই রাজি নয় গানাররা।
ইউরোপের বড় বড় ক্লাবগুলো এ দুই তারকাকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও আর্সেনাল সেরা দুই অস্ত্রকে বিক্রীর বিষয়ে অনড়।