খেলা

শীর্ষস্থানটা আরেকটু পাকাপোক্ত করলো চেলসি

শীর্ষস্থানটা আরেকটু পাকাপোক্ত করলো চেলসি
শীর্ষস্থানটা আরেকটু পাকাপোক্ত করলো চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা আরেকটু পাকাপোক্ত করলো চেলসি।

সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে অ্যান্তোনিও কন্তের শিষ্যরা। এ জয়ে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্লুদের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়ালো এগারো।

চেলসির হয়ে তিনশতম ম্যাচ খেলতে নেমে প্রথমার্ধেই ব্লুদের এগিয়ে নেন সেস ফ্যাব্রিগাস। স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম চেষ্টায় গোলের দেখা পেয়ে যায় সোয়ানসি। সিগুরদসনের ফ্রি-কিকে হেড করে বিরতির আগেই সোয়ানদের সমতায় ফেরান ফারনান্দো লরেন্তে।

মাঝে বল পোস্টে লাগিয়ে নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিতে ব্যর্থ হন ফ্যাব্রিগাস।

হ্যান্ডবলের আবেদন করেও পেনাল্টি পায়নি সোয়ানসি। দ্বিতীয়ার্ধে পেদ্রোর বাঁকানো শটে লিড ফিরে পায় চেলসি। আর গোলপোস্টের কাছ থেকে শট নিয়ে মৌসুমে নিজের ষোলো নম্বর গোলের দেখা পান দিয়েগো কস্তা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ