ম্যানেজার হিসেবে নিজের এক হাজার নম্বর ম্যাচটা মনে রাখার মতোই হলো কার্লো অ্যানচেলত্তির।
প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে বিশেষ দিনে কোচকে বিশাল জয় উপহার দিয়েছে অ্যানচেলত্তির বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখ।
জার্মান লিগের ম্যাচটিতে একটি দুটি নয় গোল হয়েছে আটটি। হামবুর্গের জন্য এতটুকু করুণা হয়নি বাভারিয়ানদের। হ্যাটট্রিক করে বুন্দেসলিগায় এ মৌসুমে নিজের গোলসংখ্যা উনিশে নিয়ে গেছেন রবার্ট লেভানদস্কি।
পোলিশ স্ট্রাইকারের ছাড়াও,গোলদাতার খাতায় নাম উঠেছে আর্তুরো ভিদাল, ডেভিড আলাবা, কিংসলে কোমান ও আরিয়েন রোবেনের। ৮-০ গোলের জয়ে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে মিউনিখের ক্লাবটি।
২২ ম্যাচ শেষে বায়ার্নের চেয়ে পাঁচ পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে লাইপজিগ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: