স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান পুনরুদ্ধার করলো রিয়াল মাদ্রিদ— পিছিয়ে থেকেও গ্যারেথ বেল, ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে তারা। ফলে ২৩ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ লিডার জিনেদিন জিদানের শিষ্যরা।
তবে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারালেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায়, এক ম্যাচ বেশি খেলেও টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে বার্সা।
গোলশূণ্য অবস্থায় প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধে রাফনহার গোলে ম্যাচের ৬৪ মিনিটে লিড পায় বার্সা। ছয় মিনিট পরেই অ্যাটলেটিকো মাদ্রিদকে সমতায় ফেরান গদিন। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে লিওনেল মেসির গোলে জয় পায় বার্সা। অপর ম্যাচটিও ভিয়ারিয়ালের বিপক্ষে গোলশূণ্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ।
তবে দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পরে রিয়াল মাদ্রিদ। ৬৪ মিনিটে গ্যারেথ বেল আর কিছুক্ষণ পরে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে সমতায় ফেরে জিদান শিষ্যরা।
আর ৮৩ মিনিটে মার্সেলোর দারুণ ক্রস থেকে মোরাতার গোলে, জয়ের পাশাপাশি বার্সাকে টপকে আবারো স্প্যানিশ লিগের শীর্ষে উঠে যায় লস ব্লাঙ্কোসরা।