বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন বাঁহাতি অর্থডক্স স্পিনার রঙ্গনা হেরাথ। এ তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
এর আগে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। গেলো বছরের অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে সফরে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করেছিলেন হেরাথ। ওই সফরে ২-০তে টেস্ট সিরিজ জিতেছিলো শ্রীলঙ্কা। যেখানে ১৫ দশমিক এক শূন্য গড়ে ১৯টি উইকেট শিকার করেছিলেন হেরাথ।
তাই বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলের অধিনায়ক হিসেবে হেরাথের ওপরই ভরসা রেখেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এদিকে, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করায় টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার মালিন্দা পুষ্পকুমারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: